1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

আজ দেশে ফিরছেন সেনাপ্রধান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

 

স্পেশাল করেসপন্ডেন্ট।। যুক্তরাষ্ট্র ও কানাডায় সরকারি সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ শুক্রবার (২৫ অক্টোবর) দেশে ফিরছেন।গত ১৫ অক্টোবর সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান।সেনাবাহিনী প্রধানের সফর বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছিল, সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদরদপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।এদিকে সেনাপ্রধানের সফর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্র থেকে কানাডায় পৌঁছান ওয়াকার-উজ-জামান। দেশটির রাজধানী অটোয়ায় সেনাপ্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান কানাডার প্রিভি কাউন্সিল অফিসের পরিচালক এবং বাংলাদেশে কানাডার মনোনীত হাইকমিশনার অজিত সিং।সফরকালে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার ভিসা সহজীকরণ এবং চাকরিরত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের জন্য ভিসা প্রক্রিয়াকরণের প্রয়োজনীতার প্রতি গুরুত্বারোপ করেন সেনাবাহিনী প্রধান।কানাডার ভাইস চিফ অব দ্য ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন আর কেলসি এবং কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের ভাইস-চেয়ার সালমা জাহিদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।বৈঠকে কানাডার এমপি সালমা জাহিদ বিদ্যমান আবাসন সংকটের কথা উল্লেখ করে বাংলাদেশি শিক্ষার্থীদের দ্রুত ভিসা প্রক্রিয়াকরণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আবেদন করতে উৎসাহিত করেন।এছাড়া কানাডিয়ান ও বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা এবং কৃষি ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়। জেনারেল ওয়াকার কানাডার আবাসন সংকট মোকাবিলায় বাংলাদেশি সহায়তার প্রস্তাব দেন এবং স্বাস্থ্যসেবা খাতে কানাডাকে সহায়তার জন্য বাংলাদেশের প্রস্তুতির কথা উল্লেখ করেন।জেনারেল ওয়াকারের এই সফরটি বাংলাদেশ-কানাডা সম্পর্কের উন্নয়নের জন্য একটি নতুন সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park