1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

আগামী ২৭ ফেব্রুয়ারির ইফতার মাহফিল সফল করতে বৃহত্তর খুলনা সমিতির জরুরি সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

 

দিগন্তর রিপোর্ট।।রাজধানীর মিরপুরে অবস্থিত বৃহত্তর খুলনা সমিতির নিজস্ব ভবনে আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইফতার মাহফিলকে ঘিরে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত এ সভায় ইফতার মাহফিলকে সুশৃঙ্খল, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায় জানানো হয়, আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আগারগাঁও প্রাঙ্গণে বৃহত্তর খুলনা সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সমিতির সদস্যবৃন্দ, বিশিষ্ট অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।প্রস্তুতি সভায় ইফতার মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা, অতিথি আমন্ত্রণ, দাওয়াতপত্র বিতরণ, খাদ্য পরিবেশন, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আয়োজনটি যেন বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের মিলনমেলায় পরিণত হয় এবং ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়—সে লক্ষ্যেই সংশ্লিষ্টদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।সভায় উপস্থিত ছিলেন সমিতির কোষাধ্যক্ষ লায়ন আফসার আলী, দপ্তর সম্পাদক লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, শরিফুল ইসলাম রুবেল, আজিজুর রহমান খান বাবু, আমিনুর রহমান রানা ও আব্দুর রহমান। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে আসন্ন ইফতার মাহফিল একটি সফল ও স্মরণীয় আয়োজন হিসেবে পরিগণিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park