1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

অভয়নগরে জামায়াতের সমাবেশে সন্ত্রাসী হামলা, আহত ২৫

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

দিগন্ত রিপোর্ট।। যশোরের অভয়নগরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে দলের অন্তত ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।আহতদের মধ্যে জামায়াত নেতা বুখারি, আশরাফুল, শরিফুল, জাহাঙ্গীর, মাসুদ রানা ও আবুল বাশারের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে জামায়াত কর্মী বুখারীকে রাত সাড়ে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার ভাটপাড়া এলাকায় একটি মসজিদে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আব্দুস সাত্তার নামে জামায়াতের এক কর্মী। এ সময় বিএনপির শামীম মোল্যা, ফুরকান শেখ, সজীব মোল্যা, রিপন মুন্সি ও ইব্রাহিম বিশ্বাসসহ কয়েকজন তাকে ধরে পাশের একটি স’মিলে নিয়ে গিয়ে মারধর করেন। এতে তার হাত-পা ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৪টায় বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়ায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের উপজেলা সেক্রেটারি প্রফেসর মহিউল ইসলাম। বাঘুটিয়া ইউনিয়ন আমির সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অভয়নগর উপজেলা যুব বিভাগের সভাপতি মাসুদ রানা উপস্থিত ছিলেন।মিছিল শেষে জামায়াতের নেতাকর্মীরা মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বের হওয়ার সময় লাঠিসোটা নিয়ে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ২৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় ১৪৪ ধারা জারি করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park