1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে বিল্লাল হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

 

জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।।মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় টেইলার্স(দর্জি) বিল্লাল হোসেন হত্যা মামলায় পারভেজ হোসেন ওরফে সুমন শেখকে মৃত্যুদন্ডসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে মামলার আরেক আসামী আলীম হোসেনকে যাবজ্জীবন কারাদন্ডসহ ৩০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।বুধবার(৩০ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।দন্ডিতরা হলেন, মানিকগঞ্জের শিবালয়ের দক্ষিণ খানপুর এলাকার এখলাছ মাতব্বরের ছেলে পারভেজ হোসেন ওরফে সুমন শেখ এবং একই এলাকার শহিদ বেপারীর ছেলে আলীম হোসেন।আর নিহত বিল্লাল হোসেনের বাড়ি শিবালয়ের কাক্কোল এলাকায়। তিনি স্থানীয় মাচাইন বাজারে টেইলার্সের পাশপাশি একটি এনজিওতে কাজ করতেন।এজাহার সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেনের মেয়েকে বিয়ে প্রস্তাব দেয় পারভেজ হোসেন ওরফে সুমন শেখ এবং বিয়ের প্রস্তারে বাজি না হওয়ায় বিল্লাল হোসেনকে মেরে ফেলার হুমকি দেয়। পরে ওই ঘটনার জেরে ২০১৬ সালের ২ নভেম্বর রাতে স্থানীয় মাচাইন বাজারে দোকানের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা বিল্লাল হোসেন। গভীর রাতে বাড়িতে না ফেরায় তার পরিবারের সদস্যরা তাকে খোঁজখোঁজি শুরু করে। এর পর রাত সাড়ে ১২টার দিকে হরিরামপুরের সীমান্তবর্তী এলাকা থেকে বিল্লাল হোসেনের রক্তাক্ত মরদেহে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।পরে এঘটনায় নিহতের স্ত্রী আফরোজা বেগম বাদি হয়ে পারভেজ হোসেন ওরফে সুমন শেখ ও আলীম হোসেনসহ চারজনকে আসামী করে হরিরামপুর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশিষ কুমার সান্যাল তদন্ত শেষে ২০১৭ সালের ১৫ মার্চ এক শিশুসহ ৩জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। এরপর উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে দোষী প্রমাণিত হওয়ায় আসামীদের উপস্থিতিতে আদালতের বিচারক এই রায় প্রদান করেন।রাস্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি বুলবুল আহমেদ গোলাপ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘মামলায় অভিযুক্ত তিনজনের মধ্যে একজন শিশু হওয়ায়,শিশু আদালতে তার বিচার চলছে। আর দুইজনের রায় দিয়েছেন আদালত।’তবে রায়ের বিষয়ে আসামী পক্ষের আইজীবী মো.আজিজ উল্লাহ ও আব্দুর রাজ্জাকের মন্তব্য পাওয়া যায়নি। তবে আসামী আলিমের পক্ষের আইনজীবী কামরুল ইসলাম বলেন, ‘এই মামলায় যে রায় ঘোষণা করেছে তাতে আসামি সুবিচার পাননি। আমরা এই ন্যায়বিচারের জন্য এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park