1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে ওলামা দলের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা ও ঈদ-পরবর্তী সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে জাতীয় ওলামা দলের উদ্যোগে “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” ঘোষণা ও ঈদ-পরবর্তী সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বিকেলে জেলা শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত সাবিস মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার আলেম-উলামা, ইসলামি চিন্তাবিদ ও দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা ওলামা দলের সভাপতি ক্বারী আশিকুর রহমান খান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদীপুর দরবার শরীফের গদিনশীন পীর মুফতি নাজমুল হুদা শাহ মো. লুৎফর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান মো. লিয়াকত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।এসময় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে জনগণের উপর জুলুম-নির্যাতন, রাজনৈতিক দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা ঘটেছে, তা দেশের ইতিহাসে এক কালো অধ্যায়। তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনব্যবস্থা জনগণের আশা-আকাঙ্ক্ষাকে পদদলিত করেছে।এ অবস্থায়, ভবিষ্যতে যেন আর কেউ স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসন কায়েম করতে না পারে, সে লক্ষ্যে রাষ্ট্রের সার্বিক কাঠামো মেরামত করে একটি সুশাসনভিত্তিক, ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য ৩১ দফা প্রস্তাবনা উত্থাপন করা হয়। বক্তারা দেশের সকল ইসলামপ্রিয় মানুষ ও বিবেকবান নাগরিকদের এ আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।সভা শেষে ওলামা দলের নেতৃবৃন্দ ঈদের পরবর্তী সময়ের সাংগঠনিক কর্মপরিকল্পনা, দাওয়াতি কার্যক্রম এবং রাজনৈতিক অঙ্গনে সক্রিয় অংশগ্রহণের নানা দিক নিয়ে আলোচনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park