1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নাটোরে পণ্য কিনতে গিয়ে সড়কে প্রাণ গেল শরীয়তপুরের পাঁচ ব্যবসায়ীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অভয়নগরে অনুষ্ঠিত জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা 

বিএনপির মহাসচিব দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।বিএনপি’র প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে তার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।এসময় ইউনিয়ন, উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেলে প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পারিবারিক মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি খোন্দকার আকবর হোসেন বাবলু,‌ অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, আতাউর রহমান আতা, জেলা বিএনপির আহবান কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান, জেলা বিএনপির আহবান কমিটির সদস্য সত্যেন কান্তি পন্ডিত ভোজন, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, সাবেক পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন খান জাদু প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park