1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে উত্তরণের অর্থ সহায়তা

  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

 

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি।।তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৬০ জন কৃষকের মাঝে ৫ হাজার টাকা করে নগদ অর্থসহায়তা করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ।রবিবার (৯ ফেব্রুয়ারি) উত্তরণ জাতপুর কার্যালয়ে জলাবদ্ধ এলাকার কৃষক পরিবারের জন্য “জলাবদ্ধ পরিবারের এগ্রিকালচার রিকভারি সাপোর্ট প্রজেক্ট” প্রকল্পের আওতায় এবং রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান “বিএসআরএম”এর অর্থায়নে নগদ অর্থসহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএসআরএম এর হেড অব কর্পোরেট রূহি মোরশেদ আহমেদ।উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, বিএসআরএম’র ম্যানেজার সেলস আবু জাফর সিদ্দিক, উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মোঃ আঃ কাইউম আজাদ, উত্তরণ কর্মকর্তা সাধনা রানী গুহ,তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান প্রমুখ।উল্লেখ্য বিগত ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবর সময়কালে অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে সাতক্ষীরা জেলার তালা উপজেলার কয়েকটি ইউনিয়নে দীর্ঘ মেয়াদি ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয় এবং এলাকার সকল ফসলাদি নষ্ট ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়।এলাকার কৃষক এবং সাধারণ জনগণ নানাবিধ দুঃখ-কষ্টে দিনাতিপাত করেন।তাই জলাবদ্ধ এলাকার কৃষক পরিবারের জন্য উত্তরণ “জলাবব্ধ পরিবারের এগ্রিকালচার রিকভারি সাপোর্ট প্রজেক্ট” নামে একটি প্রকল্প গ্রহণ করে এবং প্রকল্পে অর্থসহায়তা প্রদান করে বাংলাদেশের স্বনামধন্য রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান “বিএসআরএম”।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park