1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

কুষ্টিয়ায় পদ্মায় ডুবে যাওয়া নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪

 

কুষ্টিয়া প্রতিনিধি।।কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর আসলাম হোসেনের (১৫) মরদেহ উদ্ধার হয়েছে।শুক্রবার (১৭ মে) সকালে খুলনা থেকে আসা ডুবুরি দল পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।মৃত আসলাম হোসেন উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকা মধ্যপাড়া এলাকার বারু মালিথার ছেলে।বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভূরকা মধ্যপাড়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিল সে।মরিচা ইউনিয়নের ইউপি সদস্য মনোয়ারা খাতুন জানান,বৃহস্পতিবার দুপুরে আসলামসহ ১০-১২ জন সমবয়সী কিশোর একসাথে পদ্মা নদীতে গোসল করতে গিয়েছিল। গোসল শেষে সকলে নদী থেকে উঠে আসলেও আসলামকে না পেয়ে তার বন্ধুরা আসলামের বাবাকে খবর দেয়।পরে এলাকাবাসী নদীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসকে খবর দিলে খুলনা থেকে আসা ডুবুরি দল আজ সকালে মরদেহ উদ্ধার করে।মরদেহ উদ্ধারের বিষয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন,পদ্মা নদীতে নিখোঁজ হওয়া কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা দৌলতপুর থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করেছি। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে পুলিশ আসলামের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park