1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

খুলনায় আওয়ামী লীগ অফিস ভাঙচুর-আগুন, প্রেসক্লাবে হামলা, আহত অনেকে

  • প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

 

খুলনা জেলা প্রতিনিধি।। চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত অসহযোগ আন্দোলনের প্রথম দিনে খুলনায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পুড়িয়ে দিয়েছেন বিক্ষুদ্ধ আন্দোলনকারীরা।

রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শঙ্খমার্কেট এলাকায় ক্ষমতাসীন দলের জেলা কার্যালয়টিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এদিন সাড়ে ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে মিছিল-সমাবেশ করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময পিকচার প্যালেস মোড় থেকে আন্দোলনকারীরা যেতে চাইলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধাওয়া করে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে বিক্ষোভকারীরা আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও আগুন দেয়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। এরপর বিক্ষোভকারীরা জেলা পরিষদে হামলা করে।

এ সময জেলা পরিষদের সামনের রাখা যমুনা টিভির সাংবাদিক প্রবীর বিশ্বাসের মোটরসাইকেলসহ পাঁচটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করে। পরে তারা প্রেসক্লাবে হামলা করে। দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছিল।

সংঘর্ষে আহত হয়েছেন আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক বাবুল রানা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহ জালাল সুজন ও জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কণিকা সাহা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park