1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে নিচ্ছেন গ্রাহকরা

  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।।কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাংকের গ্রাহকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ও ব্যাংকের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ব্যাংকাররা। আন্দোলন ভবিষ্যতে ভয়াবহ আকার ধারণ করে কি না এমন ভীতি থেকে ব্যাংকের এটিএম এবং এজেন্ট পয়েন্টগুলো থেকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত টাকা তুলে রাখছেন তাঁরা।

এলাকাভেদে কিছু এটিএম বুথে নেটওয়ার্ক জটিলতা থাকায় বুথের শাটার ফেলানো এবং টাকা শেষ হওয়ার ঘটনায় ব্যাংকের বুথ এবং এজেন্ট পয়েন্টগুলোতে ছোটাছুটি এবং দৌড়ঝাঁপ করেছেন গ্রাহকরা।

কেউ কেউ এক বুথ থেকে অন্য বুথে ছোটাছুটির পরেও টাকা তুলতে না পেরে খালি হাতে বাসায় ফিরেছেন।

গতকাল রাজধানীর দিলকুশা, পল্টন, দৈনিক বাংলা, ফকিরাপুল, মালিবাগ, কাকরাইল, কমলাপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে।

রাজধানীর মতিঝিল, গোপীবাগ এলাকায় কিছুটা স্বাভাবিক থাকলেও আবাসিক এলাকাগুলোতে টাকা তোলার চাপ ছিল।

রাজধানীর পল্টন এলাকায় ন্যাশনাল ব্যাংকের এটিএম বুথে গিয়ে বন্ধ পান গ্রাহক জুবায়ের হোসেন।

পরে তিনি পাশেই এবি ব্যাংকের একটি বুথে গিয়ে দেখেন নেটওয়ার্ক কাজ করছে না। এতে তিনি বিরক্ত হয়ে যান। পরে দিশকুশার ইসলামী ব্যাংকের বুথ থেকে দুই দফায় টাকা তোলেন। অসহযোগ আন্দোলন কোনদিকে মোড় নেয়, তা তো নিশ্চিত না।

এ জন্য প্রয়োজনের তুলনায় বেশি টাকা তুলে রাখতে হচ্ছে। আর মানিকনগরে ওয়াসা রোডের বাসিন্দা নাসরিন আক্তার মানিকনগরে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট পয়েন্টে টাকা তুলতে যান। কিন্তু শাটার বন্ধ পান। পরে ইসলামী ব্যাংকের মানিকনগর বিশ্বরোডে অবস্থিত বুথে গেলে সেখানে নেটওয়ার্ক না থাকায় টাকা তুলতে পারেননি। পরে তিনি পাশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বুথ থেকে তোলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park