1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

শরীয়তপুর মেঘনা নদীতে বরযাত্রী ট্রলার ডুবে নিহত ২, নিখোঁজ-৩

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

 

শরীয়তপুর প্রতিনিধি:দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শরীয়তপুরের মেঘনা নদীতে বরযাত্রীবোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।এতে জলি ও সাহানা নামে দুই নারীর মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন বরসহ তিনজন।শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।নিহত জলি আক্তার (২৩) ও সাহানা আক্তার (৫০) রাজধানী ঢাকার বাসিন্দা। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন বর শান্ত, শাওন ও হৃদয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরযাত্রীর আটজনের একটি দল রাজধানী ঢাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় লঞ্চে রওনা দেয়। সকালে শরীয়তপুরের কোদালপুর ঘাটে পোঁছায়। সেখান থেকে একটি ট্রলারে মেঘনা নদী পাড়ি দিয়ে মাঝের চরের উদ্দেশ্যে রওনা করে বরযাত্রীসহ ১১ জন। সকাল সাড়ে ১০টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। ট্রলার ডুবির পরে চালকসহ স্থানীয় তিন জন সাঁতার কেটে ডাঙায় উঠতে পারলেও বরযাত্রীদের কেউ সাঁতার জানাত না। এরপর খবর পেয়ে স্থানীয় জেলে ও পুলিশ পাঁচজনকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করলে চিকিৎসক জলি ও সাহানাকে মৃত ঘোষণা করেন। উদ্ধারকৃত বাকি তিনজনের মধ্যে পারভীন ও সুফিয়া চিকিৎসাধীন থাকলেও সুস্থ রয়েছেন আকাশ।অন্যদিকে নিখোঁজ বাকি তিনজনকে উদ্ধার করতে এখনো কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস।বিষয়টি নিয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় দুজন নিহত হয়েছেন।এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। এদেরকে উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park