1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

সহপাঠীদের মুক্তি না দিলে এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।।কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনার বিচার এবং গ্রেপ্তার সহপাঠীদের মুক্তির দাবিতে চলমান এইচএসসির অবশিষ্ট পরীক্ষাগুলোয় না বসার ঘোষণা দিয়েছে দেশের অর্ধশতাধিক কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী। তারা বলছে, একজন এইচএসসি পরীক্ষার্থীও যদি কারারুদ্ধ থাকে, তাহলে তারা পরীক্ষায় বসবে না। গত বুধবার থেকে কলেজগুলোর ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমে এ-সংক্রান্ত একাধিক বিবৃতি পাঠানো হয়। এ ছাড়া শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক আইডি, গ্রুপ ও পেজে তা শেয়ার করে।বিবৃতিদাতাদের মধ্যে নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাকলিয়া সরকারি কলেজ চট্টগ্রাম, জয়পুরহাট সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি মডেল কলেজ, বৃন্দাবন সরকারি কলেজ সিলেট, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ধুনট সরকারি ডিগ্রি কলেজ রাজশাহী, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা রয়েছে। মাদ্রাসার মধ্যে রয়েছে– দারুল উলুম কামিল মাদ্রাসা চট্টগ্রাম, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা লক্ষ্মীপুর।বিবৃতিতে শিক্ষার্থীরা জানায়, কলেজের প্রতিটি গ্রুপের ক্যাপ্টেন এবং শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে পরীক্ষা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তারা।কয়েকজন শিক্ষার্থী জানায়, কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থী বন্ধুদের কারাগারে রেখে তারা পরীক্ষায় বসতে পারে না। এ আন্দোলনে তাদের সমর্থন রয়েছে।কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি গতকাল প্রকাশ করা হয়েছে।এতে আগামী ১১ আগস্ট থেকে রাখা হয়েছে পরীক্ষার সূচি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park