1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

রণক্ষেত্র রাজধানীর যাত্রাবাড়ি, ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

 

বিশেষ প্রতিবেদক।।কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর হানিফ ফ্লাইওভারের দক্ষিণ অংশ কাজলা থেকে শনিরআখড়া পর্যন্ত এলাকা।এ সময় যাত্রাবাড়ী টোল প্লাজায়ও আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা থেকে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।এর আগে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষ হয়।

উপস্থিত থাকা একজন আন্দোলনকারী বলেন, পুলিশের জন্যই সবকিছু হলো। আমরা ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। পরে পুলিশ গুলি, গ্যাস মারে। শিক্ষার্থীদের অবরোধের কারণে বাইরে থেকে ঢাকায় যানবাহনের প্রবেশ বন্ধ রয়েছে। আবার ঢাকা থেকেও যানবাহনের বাইরে যাওয়া বন্ধ রয়েছে।এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া গুলিতে এখন পর্যন্ত ছয়জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ হওয়াদের মধ্যে এক শিশুও রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park