1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

উদ্বোধনের ২ মাস পেরিয়ে গেলেও নামাজ পড়ার উপযোগী হয়ে উঠেনি মসজিদ-এ-কূবা

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪

 

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি।।খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম এলাকায় একটি মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধনের প্রায় দুই মাস অতিবাহিত হলেও অর্থের কারণে এখনো নামাজের উপযোগী হয়ে ওঠেনী মসজিদটি।এ নিয়ে মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।সূত্রজানায় জনসংখ্যার তুলনায় হাজীগ্রাম এলাকায় মসজিদের সংখ্যা খুবই কম।প্রতি ওয়াক্ত নামাজ আদায় করতে বর্তমানে এই গ্রামের মানুষকে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে অন্য গ্রামে নামাজ পড়তে হয়।যা সত্যি কষ্টকর।এ কারনেই মুসল্লিদের কথা চিন্তা করে জমি দাতা মরহুম ফারুক মোল্লা ও এলাকাবাসীর প্রচেষ্টায় গত ৩মে শুক্রবার দক্ষিণ হাজীগ্রাম এলাকায় মসজিদ-এ-কূবা নামে একটি মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।কিন্তু উদ্বোধনের প্রায় দুই মাস অতিবাহিত হলেও শুধুমাত্র অর্থের অভাবে এখনো নামাজের উপযোগী হয়ে ওঠেনী মসজিদটি।এলাকাবাসীর দাবি উদ্বোধনের মাধ্যমে নির্মাণ কাজ শুরু হলেও এই মসজিদটি নির্মাণ করতে যে পরিমান ইট বালু সিমেন্ট ও রডের প্রয়োজন তা এখনো যোগাড় করা সম্ভব হয়নি।মসজিদ নির্মাণ করতে যে পরিমাণে (লেবার কস্ট) অর্থের প্রয়োজন তারও ব্যবস্থা হয়নি, তাইতো উদ্বোধনের দুই মাস অতিবাহিত হলেও মসজিদটি নামাজের জন্য এখনো প্রস্তুত হয়নি।এ বিষয়ে দেশে-বিদেশে সকল ধর্মপ্রাণ মুসল্লী ভাই ও বোনদের নিকট মসজিদ কমিটি মুক্ত হস্তে সাহায্যের আবেদন জানিয়েছে।যাতে করে মসজিদের নির্মাণ কাজ অতি দ্রুত শেষ করে মুসল্লিদের নামাজের ব্যবস্থা করা সম্ভব হয়।মসজিদ কমিটি-বিকাশ ও নগদ নাম্বার 01921-135215

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park