1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বাগেরহাটের মোড়েলগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

 

বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান ওরফে সোহেল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল ১০ টায় ওই শিশুকে চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে বাগেরহাট সদর হাসপাতালে ও গ্রেফতার যুবককে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়।বারইখালী গ্রামের ওই মেয়েটি উপজেলা সদরের ১০৭ নম্বর বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় ছুটির পরে বাড়ি ফেরার পথে মেয়েটিকে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার কথা বলে নিয়ে যান তার প্রতিবেশী বাদশা শেখের ছেলে মেহেদী হাসান। বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাত ৮টার দিকে মেয়েটিকে মাঝিবাড়ি এলাকায় একটি পরিত্যক্ত ঘরে বন্দী করে ধর্ষণ করেন যুবক। পরে রাত ৯টার দিকে মেয়েটিকে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে পালিয়ে যানমেহেদী। পরে ঘটনা জানতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশিদ থানায় মামলা দায়ের করেন।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো: শাজাহান আলী খান বলেন, ধর্ষণ মামলার আসামি মেহেদী হাসানকে গ্রেফতার ও নির্যাতিতা শিশুকে বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park