1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বাগেরহাটে ঘরথেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি।। বসতঘর থেকে ব্যবসায়ী মো. দাঊদ শেখ (৪৫) ও তার স্ত্রী সোহেলী আক্তার লাকির (৩৮) গলায় রশি দেওয়া অবস্থায় দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলার ২নং বেমরতা ইউনিয়নের বৈটপুর গ্রামের নিজ বাড়ী থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা বৈটপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে মোঃ দাউদ শেখ ও ছেলের স্ত্রী সোহেলী আক্তার লাকী।স্থানীয় ইউপি সদস্য কালাম হোসেন জানান, সকালে সংবাদ পেয়ে থানা পুলিশকে জানিয়েছি। তবে কি কারনে তারা আত্মহত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়।বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, সকালে নিহত দাঊদ শেখের বেডরুমে মোবাইলে রিং বাজতে থাকলে তার ছেলে মো. সিয়াম (১০) গিয়ে সিলিং ফ্যানের সাথে পৃথক ওড়নায় উভয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। এ ব্যাপারে ময়নাতদন্ত ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park