1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

বগুড়া শাজাহানপুরে এসিড ব্যাটারি প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :বগুড়া শাজাহানপুরের উপজেলার গোহাইল ইউনিয়ন এর জামাদারপুকুর এলাকায় ভাই ভাই নামীয় একটি প্রতিষ্ঠান পুরোনো এসিড ব্যাটারি প্রক্রিয়াজাত করে সীসা প্রস্তুত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এবং এনএসআই এর তথ্য ও সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউসনে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম।মঙ্গলবার (০২ জুলাই) সন্ধা ৭ টা থেকে রাত ৮ টায় গোহাইল ইউনিয়ন এর জামাদারপুকুর এলাকায় ভাই ভাই প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম (৪০) উপস্থিত সাক্ষীগণের সামনে তার অপরাধ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করলে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী মোবাইল কোর্টে তাকে ৫০,০০০/=টাকা অর্থদণ্ড প্রদান করে এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম করাদন্ড ঘোষণা করলে তিনি অর্থদন্ড তাৎক্ষণিকভাবে আদায় করেন কারাদন্ড হতে অব্যাহতি পান।পরিবেশ রক্ষা এবং এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে আগামী ০২দিনের মধ্যে তাদের সকল কার্যক্রম বন্ধ এবং কেমিক্যাল বর্জ্য যথাযথ ভাবে ডিসপোজ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।এ সময় উপস্হিত ছিলেন এস আই আসাদুজ্জামান এর নেতৃত্বে শাজাহানপুর থানার পুলিশ সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park