1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

রামপালে পেট্রোল পাম্পে প্রেমিকাকে বন্ধক রেখে পালালো প্রেমিক

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪

 

বাগেরহাট প্রতিবেদক।।বাগেরহাটের রামপালে ফিলিং স্টেশনে গিয়ে প্রেমিকা কিশোরী (১৩) কে বন্ধক রেখে পালালো বখাটে প্রেমিক।মোটরসাইকেলে পেট্রল পুরে টাকা দিতে না পেরে তার বদলে স্কুল ছাত্রীকে জিম্মা রেখে পালিয়েছে প্রেমিক।এ ঘটনায় ওই ছাত্রীর পিতা মল্লিক আসাদুজ্জামান বাদী হয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।জানাগেছে উপজেলার গাববুনিয়া গ্রামের আসাদুজ্জামানের ৭ ম শ্রেণীতে পড়ুয়া কন্যা গত বুধবার (২৬ জুন) স্কুল ব্যাগ সাথে নিয়ে ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে যায়।ওই দিন দুপুর ১২ টার সময় বিদ্যালয়ের সামনে রাস্তার উপর পেন্সিল কেনার জন্য দোকানে যায়। এ সময় বাছাড়েরহুলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম সজিব (১৮) বিদ্যালয়ের গিয়ে ওই কিশোরীকে  ভয়ভীতি দিয়ে ও ফুসলিয়ে তার সাথে বেড়াতে যেতে বলে।এতে সায় দিয়ে ওই কিশোরী বখাটে সজীবের সাথে তার ভাড়া করা মোটরসাইকেল উঠে বেড়াতে যায়। ভাগা বাজার এলাকায় গিয়ে মোটরসাইকেলের তেল ফুরিয়ে যায়।এরপরে বখাটে নাজমুল স্থানীয় একটি ফিলিং স্টেশনে গিয়ে মোটরসাইকেলে প্ট্রোল নেয়।এসময় টাকা দিতে না পারায় টাকার বদলে ওই ছাত্রীকে জিম্মা রেখে টাকা নিতে বাড়ীতে চলে আসে।কিন্তু টাকা নিয়ে পালিয়ে যায় ওই যুবক।দুপুর গড়িয়ে বিকেল হলেও ওই কিশোরী বাড়ীতে না ফেরায় তার পিতা মাতা চিন্তিত হয়ে পড়েন। এক পর্যায়ে তারা স্কুলে খোজ নেন। সেখান থেকে জানানো হয় তার মেয়ে স্কুল ব্যাগ রেখে বাইরে গিয়ে আর ফেরেনি। পরে খুঁজতে গিয়ে ওই ফিলিং স্টেশনে তাকে পাওয়া যায়। সেখানে তাকে নিতে গেলে তারা তেলের মূল্য পরিশোধ করলে কিশোরীকে ফেরৎ পাবে বলে জানানো হয়।এ সময় তাদের সাথে বচসা হয়।পরে টাকা দিয়ে কিশোরীকে ছাড়িয়ে নিয়ে আসে।এ ঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে স্থানীয়রা বিষয়টি মিমাংশার চেষ্টা করে ব্যর্থ হন।মিমাংশার সময় প্রতিপক্ষ চড়াও হয়ে বাদী আসাদুজ্জামানকে কিল, চড়, ঘুষি ও লথি মেরে আহত করে। এ ঘটনায় শনিবার (২৯ জুন) দুপুর কিশোরীর পিতা বাদী হয়ে গাববুনিয়া গ্রামের মো. শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, বখাটে নাজমুল ইসলাম সজীব, মল্লিক মনিরুল ইসলাম, ফয়সাল মল্লিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।রামপাল থানার ওসি সোমেন দাশ এর দৃষ্টি আকর্শন করা হলে তিনি অভিযোগে বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park