1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র দ্বি বার্ষিক নির্বাচনে সম্রাট-মহেন পরিষদ বিজয়ী

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।। খুলনা সাংবাদিক ইউনিয়ন কেইউজে’র দ্বি বার্ষিক নির্বাচন ২০২৪-২৫ এ সম্রাট-মহেন পরিষদ বিজয়ী। শনিবার সকাল নয়টা থেকে দুপুর ০১টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করে।নির্বাচনে নির্বাচন কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা ও কেইউজে’র সদস্য হাসান আল মামুন।ভোট দিতে আসা সাধারণ সদস্য জানান, একটি গনতান্ত্রিক ও গঠনতান্ত্রিক ইউনিয়ন গড়ার লক্ষে্য আমরা যোগ্য নেতা নির্বাচনে এসেছি।অপর সদস্য জানান, সুন্দরভাবে ভোট প্রদান করেছি। কোন সমস্যা হয়নি। আশাকরি নির্বাচিত নতুন নেতৃত্ব বিগত দিনের সকল অনিয়মের গঠনতান্ত্রিক বিচার করবে।ভোট গ্রহনকালীন সময়ে নির্বাচন পরিদর্শনে আসেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ মোঃ আবু হানিফ, নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।এ সময় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলে বলেন, উৎসব মূখর পরিবেশে ভোট চলছে। আমরাচাই শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হোক। নির্বাচনের মধ্যদিয়ে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসুক।এ সময় নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ বলেন, একটি অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পন্নের লক্ষ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সুষ্ঠ ভাবে সদস্যরা তাদের ভোট প্রদান করছেন। এখানে শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বরিশাল সাংবাদিক ইউনিয়ন, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার নেতৃবৃন্দরাও পর্যবেক্ষন করছেন। একটি অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।ভোট গ্রহন শেষে নির্বাচন কমিশন ভোট গননা করেন। ১২৬ জন ভোটারের মধ্য ৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গননা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।নির্বাচনে সভাপতি পদে সাঈদুজ্জামান সম্রাট ৫৯ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দী আনোয়ারুল ইসলাম কাজল পেয়েছেন ৩। সাধারণ সম্পাদক পদে মহেন্দ্র নাথ সেন ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিমল সাহা ০৩ ভোট পেয়েছেন। সহ সভাপতি দুটি পদে কাজী শামীম আহমেদ ৫১ ভোট ও মোঃ আমীরুল ইসলাম ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী এস এম নুর হাসান জনি ০৩ ভোট, শামীম আশরাফ শেলী ০ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে এস এম মনিরুজ্জামান ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী এস এম ফরিদ রানা ০৩ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে শেখ জাহিদুল ইসলাম ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী দিলীপ বর্মন ০২ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে সাগর সরকার ৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আল মাহামুদ প্রিন্স ০৩ ভোট পেয়েছেন। প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিলন হোসেন ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ হেলাল মোল্লা ০৫ ভোট পেয়েছেন। নির্বাহী সদস্য ০৩টি পদে নেয়ামুল হাসান কচি ৫৮ ভোট, শেখ লিয়াকত হোসেন ৫২ ভোট, উত্তম কুমার সরকার ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তাদের নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ হুমায়ুন কবীর ০১ ভোট, আলমগীর হান্নান ০৪, এস এম কামাল হোসেন ০১, মোঃ হাসানুর রহমান তানজির ০ ভোট পেয়েছেন।নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শ্রম অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক শফিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, যশোর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মনোতস বসু, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া এর সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব, বরিশাল সভাপতি মনিরুল আলম স্বপন, যশোর সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্য মো: বেলাল হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park