1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

সাংবাদিক হুমায়ূন কবীর বালুর ২০তম মৃত্যুবার্ষিকী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

 

খুলনা প্রতিনিধি: একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবীর বালুর ২০ তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (২৭ জুন)।দিবসটি উপলক্ষে দৈনিক জন্মভূমি ও রাজপথের দাবি পরিবার এবং মরহুমের পরিবারের পক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।কর্মসূচির মধ্যে রয়েছে দিবসের প্রথম প্রহরে দৈনিক জন্মভূমি ভবনে শহিদ হুমায়ূন কবীর বালুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন।সকাল সাড়ে ৯টায় নগরীর বসুপাড়া কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও বাদ আছর আলহেরা জামে মসজিদে দোয়া মাহফিল।খুলনা প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ এবং ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ জুন নগরীর শান্তিধাম মোড়ের নিজ কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন হুমায়ুন কবীর বালু।আহত হন তার বড় ছেলে আসিফ কবীর।এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ধারায় দু’টি মামলা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park