1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ফকিরহাটে অস্ত্র গোলাবারুদ সহ গ্রেফতার-১

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

 

বাগেরহাট প্রতিনিধি।। বাগেরহাটে ফকিরহাট অস্ত্রসহ ৩০ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ডাকাত ইমরান (৩০) উপজেলার লখপুর ইউনিয়নের ছোটখাজুরা নিকারী পাড়া গ্রামের বাসিন্দা।ফকিরহাট মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইমরানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজী, অবৈধ অস্ত্র, বিস্ফোরক, মাদক, চুরি, নারী ও শিশু নির্যাতনসহ ৩০ টি মামলা রয়েছে। তিনি বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করার তৎপরতা অব্যাহত রাখে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ইমরান বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। এ সময় তার নিকট থেকে একটি দেশিয় পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চায়না রাইফেলের গুলি এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ডাকাত ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি একজন দুর্ধর্ষ প্রকৃতির লোক। তার বিরুদ্ধে পূর্বের ৩০টি ও বর্তমানের একটিসহ (আরও একটি অস্ত্র মামলা) মোট ৩১টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park