
শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুরের সখিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালের দিকে সখিপুর থানা চরভাগা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পূর্ব দেওয়ান কান্দি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে দুইজন ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মোঃ নওশা সরদার বাদি হয়ে সখিপুর থানায় ১০ জনকে আসামী করে একটি মামলা করেছেন।এঘটনার মামলার প্রধান আসামি মোঃ সফি খান (৪৫) পিতা-আলী খান, মোঃ রবিন খান ( ২০), মোঃ নিরব খান (১৮), মালা (২৩) সর্ব পিতা-মোঃ সফি খান, রহিমা খাতুন (৪০) সামী-মোঃ সফি খান, মোঃ সোহরাব খান (৪২) পিতা-রোস্তম খান, মোঃ আকবর খান (৪৫) পিতা-আলী খান, মোঃ বাবু খান (২৫) পিতা-আকবর খান, মোঃ রোস্তম খান (৫০) পিতা-মৃত রোশন আলী খান, মোঃ হোসেন খান (৪৭) পিতা-মৃত রোশন আলী খান, সর্ব সাং চরভাগা ইউনিয়ন দেওয়ান কান্দি।মামলার বিবরণ ও গুরুতর আহত নাজমা বেগমের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন আগে থেকেই জমি জমার ভোগ দখলের বিষয় নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ চলছে। এ নিয়ে প্রতিপক্ষরা সামান্য একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, মোঃ সফি খান গং তাদের উপরে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে।হামলায় গুরুত্ব আহত হয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন, নাজমা বেগম (৪২) সামী-সালাউদ্দিন মোল্লা, ফাহমিদা বেগম (৩৮) সামী-মোঃ মোক্তার হোসেন মোল্লা, এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়েছে, মোঃ রায়হান মোল্লা (২৫) পিতা-ইমান হোসেন মোল্লা।এ সময় ফাহমিদা বেগম (৩৮) গলায় থাকা স্বর্ণের ৮ আনা চেইন মোঃ সফি খান গংরা নিয়ে যায় এবং টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। ডাক চিৎকারে আশ-পাশের লোকজন চলে আসায় আসামীরা তাদের প্রান নাশের হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরবর্তীতে আহতদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে নাজমা বেগম ও ফাহমিদা বেগমকে ভর্তি এবং মোঃ রায়হান মোল্লাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়। এ ঘটনায় সুবিচার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।এ ব্যাপারে আসামীর পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, থানায় একটি মামলা হয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।