1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ সখিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩। ‘এক টাকারও দুর্নীতি করব না’, শপথ নিয়ে নির্বাচনী প্রচারণায় আরিফ মোল্লা টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ঘটনায় মামলা, আসামি ৫ হাজার খুলনায় চয়নিকা ফার্মেসিতে গুলি, মালিকের ছেলে আহত ইসলামী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎ আনার কন্যা ডরিন গ্রেপ্তার খুলনা রূপসা ঘাটে চালু হচ্ছে ফেরি, অবসান হতে পারে দীর্ঘদিনের দুর্ভোগ পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণ: দুই আসামি গ্রেফতার জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়?

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

 

খুলনা প্রতিনিধি : গোপালগঞ্জ, গাজীপুর, কালিয়া ও পাবনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার দুপুর ১২টায় নগরীর কেডি ঘোষ রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ অতীতেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। দলটি আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে জনগণসহ দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সব রাজনৈতিক দলকে একযোগে সন্ত্রাস প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পিকচার প্যালেস মোড় ও ডাকবাংলা মোড় হয়ে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়।খুলনা মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। এ ছাড়া খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park