1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ সখিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩। ‘এক টাকারও দুর্নীতি করব না’, শপথ নিয়ে নির্বাচনী প্রচারণায় আরিফ মোল্লা টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ঘটনায় মামলা, আসামি ৫ হাজার খুলনায় চয়নিকা ফার্মেসিতে গুলি, মালিকের ছেলে আহত ইসলামী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎ আনার কন্যা ডরিন গ্রেপ্তার খুলনা রূপসা ঘাটে চালু হচ্ছে ফেরি, অবসান হতে পারে দীর্ঘদিনের দুর্ভোগ পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণ: দুই আসামি গ্রেফতার জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়?

‘এক টাকারও দুর্নীতি করব না’, শপথ নিয়ে নির্বাচনী প্রচারণায় আরিফ মোল্লা

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

 

মানিকগঞ্জ প্রতিবেদক।। আসন্ন দিঘী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ব্যতিক্রমী প্রচারণা সভা করেছেন মোঃ আরিফ মোল্লা। প্রচলিত নির্বাচনী সভার বাইরে ধর্মীয় মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজনের মধ্য দিয়ে তিনি নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেন। সভায় বক্তব্য দিতে গিয়ে নির্বাচিত হলে দুর্নীতি না করার অঙ্গীকার করেন তিনি। একই সঙ্গে ইউনিয়নের উন্নয়ন ও সরকারি বরাদ্দের সঠিক ব্যবহারের প্রতিশ্রুতি দেন।শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের ডাউটিয়া এলাকায় নিজের বাসভবনে এ সভার আয়োজন করেন তিনি। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তি ও নারী-পুরুষ অংশ নেন।সভায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লা বলেন, একটি ইউনিয়ন পরিষদে প্রতিবছর কোটি কোটি টাকার বাজেট থাকে। এসব অর্থ অবকাঠামোগত উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার কথা। কিন্তু সঠিক তদারকি ও সততার অভাবে উন্নয়নকাজের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যায় না।তিনি বলেন, সরকারি বরাদ্দের কাজের ক্ষেত্রে প্রকৃত ব্যয়ের চেয়ে অনেক কম টাকার কাজ করা হয়। ১০০ টাকার বরাদ্দে ৩০ থেকে ৪০ টাকার কাজ হচ্ছে কি না, তা স্থানীয় জনপ্রতিনিধিদেরও ভেবে দেখা উচিত। একজন সৎ মানুষ দায়িত্বে থাকলে বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব। এতে ইউনিয়নের উন্নয়নকাজ দৃশ্যমান হবে।নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে আরিফ মোল্লা বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে দায়িত্ব পালনকালে এক টাকাও দুর্নীতি করবেন না। এমনকি কোনো ধরনের অবৈধ অর্থ গ্রহণ করবেন না বলেও শপথ করেন তিনি। তার ভাষায়, ‘আমি আমার নিজের রক্তের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ, এই চেয়ারে বসে এক টাকার দুর্নীতি করব না, এক টাকাও হারাম গ্রহণ করব না।’তিনি আরও বলেন, ইউনিয়নবাসীর মৌলিক চাহিদা পূরণ, নাগরিক অধিকার নিশ্চিত এবং অবকাঠামোগত উন্নয়ন সততার সঙ্গে বাস্তবায়ন করা গেলে দিঘী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব।বক্তব্যে তিনি মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রীতার প্রতি আস্থার কথা উল্লেখ করেন। তার সমর্থন ও সহযোগিতার পাশাপাশি ইউনিয়নবাসীর পাশে থাকার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত সবার কাছে নির্বাচনী পথচলায় সহযোগিতা, পরামর্শ ও সমর্থন প্রত্যাশা করেন আরিফ মোল্লা।সভা শেষে উপস্থিত ব্যক্তিদের নিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park