1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাউট গ্রেফতার খুলনা ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে নতুন নেতৃত্ব, সভাপতি কাজী আব্দুল্লাহ, সম্পাদক শেখ মাহতাব মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর সম্পাদক সুজন ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারকে কল্যাণ সমিতির সুস্থতা কামনা পুলিশকে পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে : প্রতিমন্ত্রী অমিত ২০২৪ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে জনগণ: প্রধানমন্ত্রী মালয়েশিয়া নেওয়ার প্রলোভনে সাগরে জিম্মি, ৭ দিন নির্যাতনের পর নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার দু’দিনের টানা বৃষ্টিতে কর্মহীন শ্রমজীবীরা, ফসলের খেত নিয়ে দুশ্চিন্তায় কৃষক সন্ধ্যার মধ্যে খুলনাসহ ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন: মীর শাহে আলম

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন: মীর শাহে আলম

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 

দিগন্ত রিপোর্ট।। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত যৌক্তিক ছিল, তা সঠিক প্রমাণিত হয়েছে।’ জেলার মানুষ যদি মনে করে তাদের থানার প্রয়োজন নেই, তাহলে সরকার তা রাখবে না। মানবিক দৃষ্টিকোণ থেকে গুম, খুন বা হত্যার মাধ্যমে সরকার কাউকে দমন করবে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জনগণ ও স্বাধীনতার প্রয়োজনে জনগণ যা চাইবে, সরকার তাই করবে।’আওয়ামী লীগের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘দলটি পেট্রোল বোমা মেরে ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নতুন করে নিজেদের আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করেছে।’এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ এবং জেলা পরিষদের প্রশাসক সাফফুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park