1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন”জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার মহাকাল-দত্তপাড়া খেয়া ঘাটের জরাজীর্ণ যাত্রী ছাউনি: ভোগান্তির সীমায় সাধারণ মানুষ লগি-বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ বিসিআইসি চেয়ারম্যানের পদ থেকে সচিব পদে পদোন্নতি: মো. বাবুল মিঞাকে লায়ন শেখ মোস্তাফিজুর রহমানের ফুলেল শুভেচ্ছা ‎তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর, বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহাকাল-দত্তপাড়া খেয়া ঘাটের জরাজীর্ণ যাত্রী ছাউনি: ভোগান্তির সীমায় সাধারণ মানুষ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

 

স্টাফ রিপোর্টার।।নদী পারাপারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও চরম অবহেলার শিকার হয়ে পড়ে রয়েছে মহাকাল-দত্তপাড়া খেয়া ঘাট। প্রতিদিন এই ঘাট দিয়ে শত শত সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীরা যাতায়াত করেন। তবে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই ঘাটের একমাত্র যাত্রী ছাউনিটি এখন সম্পূর্ণ জরাজীর্ণ ও বিপজ্জনক অবস্থায় পরিণত হয়েছে। ফলে প্রতিদিন যাতায়াতকারী হাজারো যাত্রীকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।ঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, যাত্রী ছাউনিটির এঙ্গেল ও টিনের চালের বেশিরভাগ অংশই মরিচা ধরে ভেঙে গেছে। সামান্য বৃষ্টি হলেই উপর থেকে পানি পড়ে পুরো মেঝে ভেসে যায়। বসার জন্য তৈরি করা সিমেন্টের বেঞ্চগুলো ভেঙে রড বেরিয়ে এসেছে, যেখানে বসার কোনো পরিবেশ নেই। চারিদিকের দেওয়ালগুলোতে বড় বড় ফাটল দেখা দিয়েছে, যা যেকোনো মুহূর্তে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন আশংকা রয়েছে।স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, রোদ কিংবা বৃষ্টি—সব আবহাওয়াতেই ছাউনিটির নিচে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়েছে। গ্রীষ্মের তীব্র গরমে যেমন এখানে আশ্রয় নেওয়ার সুযোগ নেই, তেমনি বর্ষাকালে বৃষ্টি থেকে বাঁচতে যাত্রীদের আশপাশের দোকানপাটে অথবা খোলা আকাশের নিচে ভিজতে হয়। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুদের ভোগান্তি সবচেয়ে বেশি।নিয়মিত যাতায়াতকারী এক কলেজ শিক্ষার্থী বলেন, নৌকার জন্য অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। কিন্তু ঘাটের ছাউনিটার যে অবস্থা, সেখানে দাঁড়ানো তো দূরের কথা, ভয় লাগে কখন মাথার ওপর ভেঙে পড়ে। বাধ্য হয়ে আমাদের রোদে পুড়তে আর বৃষ্টিতে ভিজতে হয়।ঘাটের মাঝি জানান, যাত্রী ছাউনিটি সংস্কারের জন্য একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। খেয়া ঘাটে যাত্রীদের নূন্যতম নাগরিক সুবিধা নিশ্চিত করতে কর্তৃপক্ষের এই উদাসীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।এলাকাবাসীর দাবি,বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই যেন প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে এই জরাজীর্ণ যাত্রী ছাউনিটি ভেঙে একটি আধুনিক ও নিরাপদ যাত্রী ছাউনি নির্মাণ করে। একই সাথে ঘাটের সংযোগ সড়ক ও পল্টুনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।নওয়াপাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু বলেন, বিষয়টি আমার জানা ছিল না এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park