1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন”জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার মহাকাল-দত্তপাড়া খেয়া ঘাটের জরাজীর্ণ যাত্রী ছাউনি: ভোগান্তির সীমায় সাধারণ মানুষ লগি-বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ বিসিআইসি চেয়ারম্যানের পদ থেকে সচিব পদে পদোন্নতি: মো. বাবুল মিঞাকে লায়ন শেখ মোস্তাফিজুর রহমানের ফুলেল শুভেচ্ছা ‎তালতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর, বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লগি-বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

 

শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ছাত্র ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিসহ বিভিন্ন আইডি থেকে লাইভে এসে তারা এ কর্মসূচি পালন করেন বলে জানা গেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েক হাজার নেতাকর্মী নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে বৈঠা হাতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। প্রায় এক ঘণ্টা ধরে টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রেখে তারা অবস্থান করেন বলে ভিডিওগুলোতে দেখা যায়। এতে দুইপাশে যানবাহন আটকে থাকে।এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এসব বিস্ফোরণ কারা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।ভিডিওতে আন্দোলনকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।বিভিন্ন ফেসবুক আইডি থেকে সরাসরি সম্প্রচার করা এসব ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় বিপুলসংখ্যক মানুষের অবস্থান ও যান চলাচল ব্যাহত হওয়ার দৃশ্য দেখা যায়।এদিকে চারদিক থেকে অবরোধে নেতাকর্মীরা আসা শুরু করলে পদ্মা সেতুর দক্ষিণ থানার প্রধান গেট তালা মেরে ভেতরে অবস্থান নেন পুলিশ সদস্যরা।এ ব্যাপারে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park