
নেত্রকোনা প্রতিনিধি।। আল-আমিন নামে এক মাদক কারবারিকে ৪৯২টি ফেন্সিডিল বোতলসহ আটক করেছে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।বুধবার (৪ নভেম্বর) সকালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পশ্চিম তালদিঘী এলাকায় অভিযান চালিয়ে আল-আলামিন নামে একজনকে আটক করা হয়।সে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হাতিয়ারাকান্দা গ্রামের মনির উদ্দিনের ছেলে।বুধবার দুপুর দুইটার দিকে নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এক সংবাদের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পশ্চিম তালদিঘী গ্রামের লাল মিয়ার চায়ের দোকানের পশ্চিম পাশে পাকা সড়ক থেকে আল- আমিনকে আটক করা হয়।এই অভিযানে ওই মাদক কারবারির কাছ থেকে ১০টি প্লাস্টিকের ব্যাগে রাখা ৪৯২ বোতল ভারতীয় তৈরি ” ফেন্সিডিল সিরাপ জব্দ করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৪৯ হাজার ২০০ মিলিলিটার বা ৪৯ দশমিক ২ লিটার সিরাপ রয়েছে।এসময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি ছিল মিনি পিকআপ, গাড়ি নম্বর মেট্রো-ন-১৭-৭৭৯১ , দুটি চাবি ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জব্দ করা মাদকের বাজারমূল্য ছিল ২০ লাখ ৭৮ হাজার টাকা। এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক নাজমুল হুদা বাদী হয়ে ময়মনসিংহের তারাকান্দা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছেন।