1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা নগরীর রায়েরমহলে তাঁতি দলের এক নেতাকে কুপিয়ে হত্যা জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল অক্টোবর সার্ভিসে সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ড পেল লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে জিপিএ-৫ অর্জন: আজরা মাহমুদের উজ্জ্বল সাফল্যে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন সাত দফা দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন অপসারণের নির্দেশ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ দৈনিক প্রবাহের সম্পাদক ও নির্বাহী সম্পাদককে পত্রিকাটির সাবেক ও বর্তমান সিনিয়র সাংবাদিকের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন ‎বেতাগীতে মাদ্রাসা শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কেসিসি ১৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেনের অঙ্গিকার

খুলনা নগরীর রায়েরমহলে তাঁতি দলের এক নেতাকে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

দিগন্ত ডেস্ক।। খুলনায় তাঁতীদলের নেতা সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় মহানগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল বড় মসজিদের পেছনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে যায়।পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত ব্যক্তি ওই এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি তাঁতী দল খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁতীদল নেতা হুমায়ুন কবির রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান ইল ক্যান্টিনে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র, রামদা ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায়।হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কোপানোর পাশাপাশি বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডটি হয়েছে দাবি করেছে ওই এলাকার স্থানীয় একটি সূত্র। ওই সূত্রটি আরও জানায়, তিনি একটি ফ্রিজ বাকিতে নিয়েছিলেন। সেই টাকা নিতে বিকেলে তার ব্যবসাপ্রতিষ্ঠানে চারজন যুবক আসে। প্রথমে তাদের সাথে হুমায়ূনের কথা কাটাকাটি হওয়ার পর তারা চলে যায়। পরবর্তীতে ওই চারজন যুবক ধারালো অস্ত্র নিয়ে হুমায়ূনের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায় এবং তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তদন্ত কার্যক্রম শুরু করেছি। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলানো হচ্ছে।এদিকে তাঁতীদল মহানগর শাখার আহ্বায়ক আবু সাইদ বলেন, নিহত হুমায়ূন কবির তাঁতীদল নগর শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park