
শরীয়তপুর থেকে আক্তার হোসেন।।শরীয়তপুরের জাজিরায় ১১ দলীয় জোটের লংমার্চের প্রথম পথসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। সাত দফা দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জাজিরার নাওডোবা মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি অভিযোগ করেন, সরকার জনগণের ওপর স্বৈরশাসন চাপিয়ে দিতে চায়। এ সময় সবাইকে আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।পথসভায় বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ না করলে জনগণ সরকারকে লাল কার্ড দেখাবে।শরীয়তপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুর রবের সভাপতিত্বে সভায় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।