1. admin@dainikdigantor.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
উপনির্বাচনে বিএনপির এলিজা জামান একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেতে যাচ্ছেন খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫০ অর্থ আত্মসাত ও সহযোগিতা” কেসিসি’র লাইসেন্স শাখার ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা খুলনার বটিয়াঘাটায় এবার ওহিদুল ইসলাম বাদল নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দৌলত মঞ্জিল পরিবারের উদ্যোগে কবি আব্দুল হাই বিপুলকে সংবর্ধনা প্রতিবাদী কবিতায় বিপ্লবের স্বর, সাহসী শব্দযোদ্ধার প্রতিচ্ছবি কবি আজাদুল হক আজাদ এর শুভ জন্মদিন আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে খুলনায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানের নাম ঘোষণা খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫০

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ২৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।একই সময়ে বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। এর মধ্যে খুলনা জেলায় ২ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং বাগেরহাট জেলায় ৩ জন মারা গেছেন।খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৫০ জন রোগীর মধ্যে খুলনা জেলায় ৬৮ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, বাগেরহাটে ১৭ জন, সাতক্ষীরায় ১৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, যশোরে ৩৩ জন, ঝিনাইদহতে ৩৮ জন, মাগুরায় ১৮ জন, নড়াইলে ৫ জন, কুষ্টিয়ায় ১১ জন, চুয়াডাঙ্গায় ৫ জন এবং মেহেরপুরে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ২০ হাজার ৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৫০৬ জন রোগী। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪৫ জন রোগী। এছাড়া ১ জানুয়ারি থেকে অদ্যাবধি বিভাগে ৪২৮ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park