1. admin@dainikdigantor.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
উপনির্বাচনে বিএনপির এলিজা জামান একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেতে যাচ্ছেন খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫০ অর্থ আত্মসাত ও সহযোগিতা” কেসিসি’র লাইসেন্স শাখার ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা খুলনার বটিয়াঘাটায় এবার ওহিদুল ইসলাম বাদল নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দৌলত মঞ্জিল পরিবারের উদ্যোগে কবি আব্দুল হাই বিপুলকে সংবর্ধনা প্রতিবাদী কবিতায় বিপ্লবের স্বর, সাহসী শব্দযোদ্ধার প্রতিচ্ছবি কবি আজাদুল হক আজাদ এর শুভ জন্মদিন আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে খুলনায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানের নাম ঘোষণা খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

অর্থ আত্মসাত ও সহযোগিতা” কেসিসি’র লাইসেন্স শাখার ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

খুলনা জেলা প্রতিনিধি।।খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ট্রেড লাইসেন্স শাখার ৩৪ লাখ টাকা আত্মসাত এবং সঠিকভাবে হিসাব যাচাই না করে আত্মসাতে সহযোগিতা করায় কেসিসি’র ৬ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুদকের উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান বাদি হয়ে মামলা দুটি দায়ের করেন।এর মধ্যে প্রথম মামলায় ট্রেড লাইসেন্স শাখার ৩৪ লাখ টাকা আত্মসাত করায় লাইসেন্স পরিদর্শক হাবিবুর রহমান, বিষয়টি তদারকি না করে দায়িত্ব অবহেলার দায়ে বরখাস্ত থাকা সিনিয়র লাইসেন্স অফিসার ফারুক হোসেন তালুকদার এবং জমা গ্রহণের সময় সঠিকভাবে হিসাব না করায় হিসাব বিভাগের ক্যাশিয়ার সঞ্জীব কুমার সাহাকে আসামি করা হয়েছে।দ্বিতীয় মামলায় ১১টি লাইসেন্স বই গায়েব করে অর্থ আত্মসাতের আলামত নষ্ট করায় লাইসেন্স পরিদর্শক হাবিবুর রহমান, মনিরুল ইসলাম, শেখ শাহেদ হাসান ও কাজী মনজুর উল আলম এবং সঠিকভাবে তদারকি না করে দায়িত্বে অবহেলা করার কারণে সাবেক সিনিয়র লাইসেন্স অফিসার ফারুক হোসেন তালুকদারকে আসামি করা হয়েছে। এর মধ্যে মনিরুল ইসলাম ও কাজী মনজুর উল আলম বর্তমানে কনজারভেন্সি সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন।কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ জানান, আরও ৬-৭ বছর আগের ঘটনায় মামলাগুলো দায়ের হয়েছে। এখনও কোনো নথি আমরা হাতে পাইনি। বিষয়টি বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park