
এস এম মমিনুর রহমান।।নড়াইল সদর উপজেলার বিধানের মোড় সিংগাশোলপুর বাজার এলাকায় সাংবাদিক খন্দকার আসিফুর রহমান তোতার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মোঃ মিল্টন শেখের আয়োজনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মরহুম সাংবাদিক খন্দকার আসিফুর রহমান তোতার কর্মময় জীবন, সামাজিক অবদান ও বিভিন্ন স্মৃতিময় দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা মরহুমের স্মৃতিচারণ করেন এবং তাঁর অবদানের কথা তুলে ধরেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম টলার, সাংবাদিক মাসুদ ভূঁইয়া, এস এম মমিনুর রহমান, সাজ্জাদ হোসেন ভুট্টো (বাংলাদেশ প্রতিদিন-এর নড়াইল জেলা প্রতিনিধি) ও শেখ মহিতুল ইসলাম (রানা)। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি আজিমুদ্দিন সাহেব ও মাওলানা মুফতি আবুল কালাম, শিক্ষক, রঘুনাথপুর হাসানিয়া মাদ্রাসা। স্মরণসভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এ সময় উপস্থিত সবাই মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।