1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের বিরুদ্ধে সকল অভিযোগকে অসত্য দাবি পরিচালকের

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

 

খুলনা প্রতিনিধি।। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর ঘিরে সম্প্রতি বিভিন্ন অভিযোগ ও আলোচনা সামনে এসেছে। অভিযোগের মধ্যে রয়েছে আউটসোর্সিং কর্মী বাতিল, প্রধান সহকারী নুপুরকে পদোন্নতিসহ বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত।তবে এসব অভিযোগের সত্যতা নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন সংশ্লিষ্টরা।প্রধান সহকারী নুপুর প্রতিবেদককে জানান, তার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে, সেগুলো সত্য নয়। তিনি বলেন, ২০০৪ সালে চাকরিতে যোগদানের পর নিয়ম অনুযায়ী পর্যায়ক্রমে পদোন্নতি পেয়েছেন। তার পদোন্নতিতে কোনো অনিয়ম হয়নি বলেও দাবি করেন তিনি।অন্যদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শেখ মোঃ মোশাররফ হোসেনও তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে অসত্য ও বানোয়াট বলে দাবি করেছেন।তিনি জানান, খুলনা বিভাগের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জনগণ যাতে সঠিক সেবা পান, সে লক্ষ্যেই প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে বিভিন্ন দপ্তরে কর্মরতদের বদলি করা হয়েছে। আর আমি আসার পর নুপুরের পদোন্নতি হয়েছে সেটা নয় আমি যোগদান করার আগেই তিনি ধারাবাহিকভাবে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তিনি চলতি দায়িত্ব হিসেবে প্রধান সহকারীর দায়িত্ব পালন করছেন।আউটসোর্সিং কর্মীদের নিয়োগ কিংবা বাতিলের বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন স্বাস্থ্য পরিচালক। তার দাবি, আউটসোর্সিং কর্মীদের নিয়োগ বা বাতিল করার দায়িত্ব বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নয়, সংশ্লিষ্ট ঠিকাদারের।এছাড়াও ছায়া পরিচালক যাকে বলা হচ্ছে তিনি আউটসোর্সিং কর্মী সে কিভাবে পরিচালকের ছায়া পরিচালক হবেন বলে দাবি করেন স্বাস্থ্য পরিচালক ডাঃ শেখ মোঃ মোশাররফ হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park