
নিজস্ব প্রতিবেদক।। গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান এবং সাংবাদিক অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব খন্দকার আছিপুর রহমান তোতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিক সমাজ একজন প্রিয় বন্ধু, সহকর্মী ও গুণী মানুষকে হারিয়েছে। সহকর্মীদের মতে, সাংবাদিকতার উন্নয়ন, মফস্বল পর্যায়ের সংবাদকর্মীদের অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত ঐক্য গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অকাল মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এক শোকবার্তায় বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাহবাজ খান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, এই অপূরণীয় ক্ষতি সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাদের ধৈর্য ধারণের শক্তি প্রার্থনা করেন।