1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ৩ জন সাহিত্যিক কে দিলেন খুলনারত্ন সম্মাননা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয়-শেখ মোস্তাফিজুর রহমান নওয়াপাড়ায় ফাতেমা হাসপাতালে অপারেশন পরবর্তী প্রসূতির মৃত্যু শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে খালের ময়লা পরিষ্কার করলেন হুইপ অপু খুলনায় বসছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’: তিন গুণীজন পাচ্ছেন বিশেষ স্বীকৃতি মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা হাবুর মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ খুলনা ও বাগেরহাট ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, বিভাগে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৯০ খুুবির ৭ম সমাবর্তন ১৮ জানুয়ারি

নওয়াপাড়ায় ফাতেমা হাসপাতালে অপারেশন পরবর্তী প্রসূতির মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।যশোরের অভয়নগরের নওয়াপাড়া ফাতেমা হাসপাতালে অপারেশনের পর রত্না বেগম (২৮) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলেও ক্লিনিকের চিকিৎসক-নার্সদের জানানো হলেও যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। পরে শনিবার ভোরে তার মৃত্যু হয়। নিহত রত্না বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার মিনার হোসেনের স্ত্রী। নিহতের দুলাভাই এমএম আমিনুর রহমান জানান, শুক্রবার রত্না বেগমকে নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালে ভর্তি করা হয়। রাত আনুমানিক ৯ টার দিকে হাসপাতালের চিকিৎসক ডা. মনজুরুল মোরশেদ তার সিজার করেন। শনিবার ভোরে ওই নারীর মৃত্যু হলে তার স্বজনরা চিকিৎসককে অবরুদ্ধ করে রাখে। পরে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে হাসপাতালের পরিচালক ও চিকিৎসক ডা. মনজুরুল মোরশেদ বলেন, তিনি অপারেশন করে চলে এসেছিলেন। তার ভাষ্য, রোগীর প্রেশার কিছুটা বেড়েছিল। তার ধারণা, রোগী সম্ভবত স্ট্রোক করে মারা যেতে পারেন।এ বিষয়ে যশোরের সিভিল সার্জন ডা: মাসুদ রানা বলেন, মৌখিক অভিযোগ পেয়েছি” অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park