
বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়ে আহত দবির নামক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট ২৬) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকালে তার লাশ বরগুনায় নিয়ে আসা হয়েছে। জানা যায়, ২৯ আগস্ট ২০২৬ বরগুনা পৌরসভার দক্ষিণ বরগুনা এলাকায় বেলাল হোসেনের নারিকেল গাছ থেকে ডাব চুরি করতে গাছে উঠে দবির। এ সময়ে ভিমরুলের কামড়ে গাছ থেকে মাটিতে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হয়ে প্রাণ বাঁচাতে গাছের মালিক বেলালকে ডাকেন তিনি। বেলাল হোসেন পুলিশকে খবর দিলে আহত অবস্থায় দবিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। অবস্থা গুরুতর থাকায় ঢাকায় পাঠানো হয় দবিরকে। স্থানীয়রা জানান, বরগুনা সদর উপজেলার দক্ষিণ বরগুনা গ্রামের বাসিন্দা বেলালের বাড়িতে ডাব চুরি করার জন্য গাছে ওঠে দবির। গাছ থেকে কিছু ডাব পারতে সক্ষম হন। এরপর হঠাৎ করে গাছে থাকা ভিমরুলের বাসায় আঘাত লাগেলে দবিরকে কামড়াতে থাকে ভিমরুল। ভিমরুলের কামড়ে দিশেহারা হয়ে গাছ থেকে মাটিতে পড়ে গুরুতরও আঘাত পেয়ে পড়ে থাকেন দবির। সারারাত সেখানেই কেটে যায় দবিরের। পরক্ষণে তার ডাক চিৎকারে হাজির হয় বাড়ি মালিক বেলাল হোসেন। পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বেলাল হোসেন বলেন, সকালে ডাক চিৎকার শুনে আমার নারকেল গাছের নিচে গিয়ে দেখি চোরাই ডাবসহ দবির পড়ে আছে। পুলিশে খবর দিলে তারা এসে তাকে উদ্ধার করেছেন হাসপাতালে পাঠায়। আজ শুনলাম তিনি আর নেই।