1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

তালতলীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে স্কুল শিক্ষকের নির্যাতন

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

 

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন করার অভিযোগ উঠেছে উত্তর ঝাড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বাহা উদ্দিনের বিরুদ্ধে। বাহা উদ্দিন কড়ইবাড়িয়া হাওলাদার বাড়ি মাদ্রাসা এলাকার মৃত ইদ্রিসুর রহমানের ছেলে।জানা যায়, যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে থাকেন বাহা উদ্দিন। বৃহস্পতিবার রাতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে ঘরে আটকে রাখে। বাহা উদ্দিনের শশুর কালাম তাং তালতলী থানা পুলিশকে অবগত করলে পুলিশ গিয়ে বাহা উদ্দিনের বসত ঘর থেকে উদ্ধার করে। পুলিশ আসার খবর পেয়ে বাহা উদ্দিন নিজ বাড়ি থেকে সটকে পড়েন। অভিযুক্ত মোঃ বাহা উদ্দিনকে মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। উল্লেখ্য ইতিপূর্বে বাহা উদ্দিনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে একাধিকবার স্ত্রীকে শারীরিক নির্যাতন করে বাবার বাড়িতে পাঠানোর অভিযোগ রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park