1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

আমতলী সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন পরিতোষ সভাপতি, কাওসার সম্পাদক

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

আবুল হাসানঃ আমতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর আমতলী উপজেলা প্রতিনিধি পরিতোষ কর্মকার সভাপতি এবং দৈনিক সংবাদ-এর আমতলী উপজেলা প্রতিনিধি এইচ এম কাওসার মাদবর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত নির্বাচনে মোট ২০ জন ভোটারের মধ্যে ১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে পরিতোষ কর্মকার নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ জয়নুল আবেদীন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে এইচ এম কাওসার মাদবর বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ ফখরুদ্দিন তহসিন। নির্বাচনে সহ-সভাপতি পদে ইকবাল তালুকদার ও মোঃ বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ রাশিমুল হক রিমন, অর্থ সম্পাদক পদে ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে পিএম সাজ্জাদ হোসাইন শরীফ, দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে মোঃ মাছুম বিল্লাহ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিথুন কর্মকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জসিম উদ্দিন সিকদার।এর আগে আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার—এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী, চাওড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক দলিল উদ্দিন আর্শেদী, আমতলী থানার এসআই কমল চন্দ্র দে, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল বাশার বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুহু—উল আলম নবীন, চ্যানেল আমতলীর পরিচালক সাইফুল্লাহ নাশির এবং বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সুমন রশিদ।সভায় বক্তব্য রাখেন সাংবাদিক পরিতোষ কর্মকার, মোঃ জয়নুল আবেদীন, মোঃ হোসাইন আলী কাজী, এইচ এম কাওসার মাদবর, ফখরুদ্দিন তহসিনসহ অন্যান্য অতিথিবৃন্দ। নবনির্বাচিত নেতৃবৃন্দ আমতলীতে পেশাদার সাংবাদিকতা, ঐক্য ও সংগঠনের মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park