1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

আমতলীতে শিক্ষক অপহরণের ঘটনায় গ্রেপ্তার ২, শিক্ষকের বিরুদ্ধে হয়রানি মূলক পাল্টা মামলা

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

 

আবুল হাসান, নিউজ ডেস্কঃ বরগুনার আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো. রফিকুল ইসলামকে যুবলীগ নেতা মিজানুর রহমান ওরফে মিজান মোল্লা ও তার সন্ত্রাসী বাহিনী অপহরণ করে মুক্তিপণ চাওয়ার ঘটনায় আমতলী থানায় এজাহার মামলা করে ভুক্তভোগী শিক্ষক রফিকুল ইসলাম। এ ঘটনায় ২ জন আসামি গ্রেফতার ও শিক্ষকের মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনা ধামাচাপা দিতে শিক্ষকের বিরুদ্ধে ৩ নং আসামি তোতা মিয়ার স্ত্রী চায়না আক্তার (৩৫) মেয়ে দ্বারা আদালতে যৌন হয়রানির মামলা দায়ের করে। জানা যায়, শিক্ষক অপহরণ করে রাতভর নির্যাতনের অভিযোগে যুবলীগ নেতা মিজানুর রহমান ওরফে মিজান মোল্লা সহ ৭-৮ জন সন্ত্রাসী। এ সময়ে সন্ত্রাসীরা শিক্ষকের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে না পারায় নির্যাতন আরও তীব্রতায় রুপ নেয়। একপর্যায়ে সন্ত্রাসীরা শিক্ষকের ল্যাপটপ, মোটরসাইকেল ও পিন নম্বর সহ এটিএম কার্ড নিয়ে যায়। কার্ডে ৮১ হাজার টাকা ছিলো। এ ঘটনায় শিক্ষক রফিকুল ইসলাম বাদী হয়ে আমতলী থানায় মামলা দায়ের করেন। মামলার ৩ নাম্বার আসামি পঁচাকোড়ালীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তালুকদার বাড়ি এলাকার কালাম তালুকদারের ছেলে তোতা মিয়া এবং এটিএম কার্ড থেকে টাকা উত্তোলন কারী ৪ নং আসামি আমতলী উপজেলার ঘোপখালী গ্রামের সেলিম তালুকদারকে গ্রেফতার করে পুলিশ। এদিকে শিক্ষক অপহরণের ঘটনার বিচার চেয়ে মানববন্ধন করেন আমতলী শিক্ষক সমিতি। সেখানে অভিযুক্তদের আত্মীয় এবং তালতলী উপজেলার পচাকোড়ালীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য কক তালুকদার বাঁধা দিতে গেলে বিক্ষুব্ধ জনতা তাকে উত্তমমধ্যম দেয়। ওই সময়ে তার ছেলে চ্যানেল এস এর সাংবাদিক এ সকল শিক্ষকদেরকে দেখে নেওয়ার হুমকি দেয়। তাৎক্ষণিক আমতলী শিক্ষক সমিতির পক্ষ থেকে থানায় জিডি করা হয়। অপর দিকে শিক্ষক রফিকুল ইসলামের অপহরণের ঘটনা ধামাচাপা দিতে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মেয়েকে যৌন হয়রানির অভিযোগ এনে মামলা দায়ের করে অপহরণ মামলায় কারাগারে থাকা আসামি তোতা মিয়ার স্ত্রী চায়না আক্তার। আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাসকে তদন্তের নির্দেশ দেয়। এ ঘটনায় বরগুনা জেলা জুড়ে নিন্দার ঝড় বইতে থাকে। সচেতন মহলের দাবী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হোক এবং শিক্ষক রফিকুল ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা হোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park