1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

বরগুনায় সীমানা ওয়াটল দেওয়াকে কেন্দ্র করে মারামারি

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

 

আবুল হাসানঃ বরগুনা সদর উপজেলা ৩ নং ফুলঝুরি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গুদিঘাটা গ্রামে বসতবাড়ির জমির সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ২ জনকে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, বাড়ির সামনে সীমানা আটকে বেড়া দেয় শহিদুল ইসলাম (৪৫)। নূরুন নাহার তাদের জমি দাবি করে বাঁধা দিতে গেলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাঁধা দিতে যাওয়া নূরুন নাহারকে শহিদুল ইসলাম ও তার স্ত্রী টানাহেঁচড়া করে বাড়ির সামনে ফেলে এলোপাতাড়ি মারধর করে। নূরুন নাহারের স্বামী গিয়াস উদ্দিন স্ত্রীকে উদ্ধার করতে দৌড়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে শহিদুল ইসলাম ও তার স্ত্রী মাহমুদা (৩৫)। বিক্ষুব্ধ স্থানীয় জনতা বলেন, জমির সীমানা দেওয়াকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন ও তার স্ত্রীকে মারধর করেছে শহিদুল। শহিদুল ইসলাম সন্ত্রী প্রকৃতির লোক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এমনকি তার নিজ গর্ভধারিণী মাকেও মারধর করেছে। এদিকে অভিযুক্ত শহিদুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায় নি। ক্ষুদে বার্তা দিলেও এ সংবাদ লেখা পর্যন্ত তার কোনো সারা মেলেনি। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মারধরের ঘটনা সংক্রান্তে লেখিত অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park