1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

গভীর রাতে ঢাকায় বিএনপি নেতাদের বাসায় হামলা, ভাংচুর

  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হকের রাজধানীর বাসায় হামলা, ভাংচুর এবং ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে।শনিবার (৩ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে রুমিন ফারহানা তার ফেসবুক পেজে লাইভে এসে অভিযোগ করেন যে, একদল ছেলে লাঠি হাতে তার বাসার সামনে এসে বিশ্রী গালি দিয়ে ভাঙচুর করে গেল। রুমিন, রুমিন বলে নিচে নামতে বলেন এবং বিভিন্ন রকমের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এসময় ওই ছেলেরা বাসার গেট ভাঙচুর করে।রুমিন ফারহানা বলেন, তিনি তার মাকে নিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় থাকেন।এ ছাড়া রাজধানীর ধানমন্ডিতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হকের বাসায় একদল দুর্বৃত্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু লোক তার খোঁজ করে। তবে তিনি ধানমন্ডির ওই বাসায় ছিলেন না বলে জানান মোজাম্মেল হক।তিনি বলেন, তিনি নিজে ওই বাসায় না থাকলেও প্রায়ই সময় তার বাসার কেয়ারটেকারকে এসে কিছু লোকজন গালিগালাজ করে যায়।এ ছাড়া মিরপুর-১ এ অবস্থিত ঢাকা মহানগর উত্তর বিনপির সদস্য সচিব কারাবন্দি আমিনুল হকের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ‘নিউ ক্যাফে ধানসিঁড়ি’ রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর, লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। রাত ১২টার দিকে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা এ তাণ্ডব চালায় বলে জানিয়েছেন আমিনুলের বড় ভাই।তিনি জানান, পুরো হোটেল ভাঙচুর, স্টাফদের মারধর, ক্যাশ লুটপাট করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park