1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ভাটবাউর আড়ত সংলগ্ন বিশাল পশুর হাট যাত্রা শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ভাটবাউর আড়ত সংলগ্ন বিশাল পশুর হাট যাত্রা শুরু করেছে। আগামীকাল থেকে শুরু হয়ে ঈদের দিন পর্যন্ত চলবে পশু কেনাবেচা।রবিবার (১ জুন) রাত ৯ টায় এই গরুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।ভাটবাউর আড়তের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিলকনের সঞ্চালনায় আরতের সভাপতি জিয়াদ উদ্দিন আহম্মেদ রকির সভাপতিত্বে উদ্বোধক হিসেব উপস্থিত ছিলেন নাভানা গ্রুপের সাবেক পরিচালক মামুনুর রহমান খান। এ সময় আরো উপস্থিত ছিলেন, খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের প্রফেসর আতিকুর রহমান খান, জেলা কৃষক দলের সাবেক সভাপতি ও ভাটবাউর আরতের সাবেক সভাপতি জামিলউদ্দিন আহমেদ মনি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, ভাটবাউর কাঁচা ও পাকা মালের আরত সমবায় সমিতির সভাপতি জিয়াদ উদ্দিন আহম্মেদ রকি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ছিলকন, সদস্য সচিব রুবেল মিয়া, সদস্য রিপন মিয়া, তুহিন দেওয়ানসহ খামারী-ব্যাপারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।উদ্বোধক মামুনুর রহমান খান বলেন, এখানে খামারি এবং বেপারীদের গরু আনা-নেওয়া অন্য যেকোনো হাটের চেয়ে ক্রেতা-বিক্রেতারা বেশি সুবিধা পাবে। এখানকার যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে ভালো,পাশাপাশি হাসিলের যে বিষয়টা তাও খুবই সীমিত। মহাসড়কের পাশে হওয়ায় শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমাদের অর্ধ শতাধিক ভলেন্টিয়ার এবং পুলিশের সদস্য মোতায়েন থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park