1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

২৪ বছরে পদার্পণ করল দৈনিক মাতৃজগত, সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে রাজধানীতে আলোচনা সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।। দেশ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে ২৩ বছর অতিক্রম করে ২৪ বছরে পদার্পণ করেছে জাতীয় দৈনিক মাতৃজগত। এ উপলক্ষে রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, গুণীজন সম্মাননা স্মারক প্রদান, সাংবাদিকদের পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় মিরপুর মডেল থানার বিপরীতে অবস্থিত ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক মাতৃজগতের সম্পাদক খান সেলিম রহমান।‘সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়ন ও সামাজিক কর্মকাণ্ডে গণমাধ্যমের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় জাতীয় পর্যায়ের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কলামিস্ট, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের কার্যকর ভূমিকা নিয়ে মতবিনিময় হয়।অনুষ্ঠানে সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাহসিকতাপূর্ণ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান (এমজেএফ)। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবেশ সৃষ্টি করা সময়ের দাবি। তাঁর মতে, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা একটি গণতান্ত্রিক ও মানবিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি এবং দৈনিক ফলাফল পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান। বর্তমানে আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান (এমজেএফ) লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর চেয়ার, চেয়ার সিটিং কমিটির (২০২৬–২০২৭) সভাপতি এবং জিইটি (গ্লোবাল এক্সটেনশন টিম) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য।এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই)-সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবের জীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।আলোচনা সভা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পরিবেশনা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন ঘিরে অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park