1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সাবেক প্রতিমন্ত্রী পলকের সব সম্পত্তি জব্দে আদালতের আদেশ

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

 

ডেস্ক রিপোর্ট।।সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সব সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ( ১৬ ফেব্রুয়ারি) আদালত এই আদেশ দেন।গত সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ছেলে-শাশুড়িসহ পলকের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজের এ আদেশ দেন আদালত।এছাড়া, বিদেশে বসুন্ধরা গ্রুপের সম্পদ ও মালিক-পরিচালকদের বিদেশি নাগরিকত্বের সন্ধানে সিঙ্গাপুরসহ আট দেশে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন।এদিকে, ৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে দুদকের মামলা করেছে দুদক। এছাড়া, ৮ কোটি টাকা অবৈধ সম্পদের অর্জনের অভিযোগ কুমিল্লার সাবেক সংসদ সদস্য সুবেদ আলী ভূঁইয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৩ টি মামলা করা হয়েছে।দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, ‘ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৮১ কোটি টাকার মূল্যের সম্পদের মালিকানা অর্জনপূর্বক ও ভোগ দখলের অপরাধে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ৪ এর ২৭-১ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ আইনের ৫ এর ২ ধারা মোতাবেক একটি মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park