1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ

শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব সিদ্ধার্থ ভৌমিক পেলেন লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর দিলকুশায় আয়োজিত এক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সচিবের ব্যক্তিগত সচিব (ঊর্ধ্বতন অতিরিক্ত সচিব) সিদ্ধার্থ ভৌমিক-এর হাতে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি-র উপদেষ্টা আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি এবং দৈনিক ফলাফল পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।অনুষ্ঠানে জানানো হয়, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান (এমজেএফ) বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি-৩-এর চেয়ার, চেয়ার সিটিং কমিটির (২০২৬–২০২৭) সভাপতি এবং জিইটি (গ্লোবাল এক্সটেনশন টিম) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য।এছাড়াও তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই)-সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।তিনি খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবের জীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম নিয়ে উপস্থিত অতিথিদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park