1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

রামপালে পুলিশের অভিযানে চোরাই তামার তারসহ গ্রেফতার-১

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪

 

বাগেরহাট প্রতিবেদক।।বাগেরহাটের রামপাল থানা পুলিশ দুই কেজি ৫০০ গ্রাম চোরাই তামার তার সহ জাহাঙ্গীর ইজারাদার (৩০) নামের এক জন চোরা কারবারি কে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত চোরা কারবারি কে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। আটক জাহাঙ্গীর ইজারাদার উপজেলার কালেখারবেড় গ্রামের নাজমুলহুদা ইজারাদার এর ছেলে।রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়,শনিবার (০৬ জুলাই) রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর তত্বাবধানে এস আই  নিকুঞ্জ রায় সংগীয় ফোর্স সহ জরুরী ডিউটি চলাকালে রামপাল উপজেলার টেংরামারি এলাকায় ডেলটা এলপিজি লি: (ইউনিট- ২) সিলিন্ডার ম‍্যানুফেকচার প্লান্ট এর মেইন গেটের সামনে থেকে জাহাঙ্গীর কে কালো কভার যুক্ত দুইকেজি ৫০০ গ্রাম চোরাইকৃত তামার তার সহ হাতেনাতে আটক করা হয়।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস সাংবাদিকদের বলেন, চোরাইকৃত তামার তার সহ এক জন চোরা কারবারিকে গ্রেফতার করা হয়েছে।মামলা রুজু করে আটক কারবারি কে আজ সোমবার বাগেরহাট বিজ্ঞআদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park