1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ৩ জন সাহিত্যিক কে দিলেন খুলনারত্ন সম্মাননা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয়-শেখ মোস্তাফিজুর রহমান নওয়াপাড়ায় ফাতেমা হাসপাতালে অপারেশন পরবর্তী প্রসূতির মৃত্যু শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে খালের ময়লা পরিষ্কার করলেন হুইপ অপু খুলনায় বসছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’: তিন গুণীজন পাচ্ছেন বিশেষ স্বীকৃতি মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা হাবুর মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ খুলনা ও বাগেরহাট ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, বিভাগে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৯০ খুুবির ৭ম সমাবর্তন ১৮ জানুয়ারি

মানবিক বরগুনার কমিটি গঠন মনির সভাপতি, হাসান সম্পাদক

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার অন্যতম জনপ্রিয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবিক বরগুনার কমিটি গঠন হয়েছে। এতে ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সভাপতি জেএম ইমরান হোসেন মনিরকে সভাপতি এবং দৈনিক দিগন্তর পত্রিকার বার্তা সম্পাদক ও গ্রীন টিভির প্রতিনিধি আবুল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার বিকালে মানবিক বরগুনার নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় ২০২৬-২৮ সেশনের জন্য এ কমিটি ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার রাকিবুল ইসলাম বাঁধন। এসময়ে সংগঠনের অন্যান্য সদস্য, ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের সদস্য সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান (সভাপতি ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ), সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল ইসলাম, দপ্তরের সম্পাদক সজিব, অর্থ সম্পাদক আল আমিন জোমাদ্দার, প্রচার সম্পাদক আমেনা, রক্তদান সম্পাদক রিয়াজুল ইসলাম, নির্বাহী সদস্য এম মাহদী হাসান আল হাদী। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নব কমিটির সভাপতি ইমরান হোসেন মনির বলেন, মানবিক বরগুনা সংগঠনটি সরকার কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য মানবিক হয়ে মানুষের পাশে থাকা। বিগত দিনে আমরা এ সংগঠনের মাধ্যমে গরিব, দুঃখী ও মেহনতী মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছি। এটি ভবিষ্যতেও চলমান রাখার জন্য নব এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য মানবিক বরগুনার সহযোগী রক্তদান সংগঠন ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর কার্যক্রম আরও গতিশীল করা। সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবুল হাসান বলেন, আমি ২০১৯ সাল থেকে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন রক্তদান সংগঠনের সাথে যুক্ত ছিলাম। আজ আপনারা আমার ওপর যে দায়িত্ব অর্পিত করেছেন আমি সেটা সঠিক ও নির্ভুলভাবে পালন করতে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা মানবিক বরগুনার মাধ্যমে মানবতার মুক্তির দূত হয়ে গণমানুষের কাছে পৌঁছাব ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park