1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

ব্যান্ড শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

 

বিনোদন ডেস্ক।। দেশের সংগীত অঙ্গন স্তব্ধ জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুতে। ঠিক তখন শোক আরো ঘনীভূত করে না ফেরার দেশে চলে গেলেন সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। দেশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গায়ক। আজ মঙ্গলবার ১১টা ৫৩ মিনিটে মারা যান জুয়েল। সংবাদমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে শিল্পীর পারিবারিক সূত্র।ক্যানসারের রোগী ছিলেন জুয়েল। গত ২৩ জুলাই রাতে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তার। অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। রাখেন ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে।পর্যবেক্ষণকাল শেষে জুয়েলের ভাই মহিবুল রেজা বলেছিলেন, ‘হাসান আবিদুর রেজা জুয়েলের ফুসফুসের ইনফেকশন অনেকটাই কমে এসেছে। সেখানে জমে থাকা পানি ক্রমশ বের করা হচ্ছে। হৃদযন্ত্র, কিডনি ও ব্রেইন কাজ করছে। ধীরে ধীরে হলেও ভাইয়ের অবস্থার উন্নতির দিকে যাচ্ছে। তবে এখনো নিজে শ্বাস নিতে পারছেন না। তাই এখনো ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। তাকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন।’ তবে শেষ রক্ষা আর হলো না। চিকিৎসকদের সকল চেষ্টাকে বৃথা করে গায়ক চলে গেলেন না ফেরার দেশে। ১৯৮৬ সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সাথে তার যোগাযোগ ঘটতে শুরু করে।জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। দশটির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। এরমধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবামটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park