
নিজস্ব প্রতিনিধি : আবাসন শিল্পের আধুনিকায়নে বাংলা সিটি পিএলসি স্যাটেলাইট সিটি ভবিষৎ প্রজন্মের এক অনন্য ঠিকানা। আধুনিক সভ্যতার ছোঁয়ায় বাংলা সিটি পিএলসি স্যাটেলাইট সিটি ও সম্ভাবনার দার উন্মোচনে অভাবনীয় ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটি সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি সুশৃঙ্খল উন্নত ও নৈসর্গিক আবাসন ব্যবস্থাপনায় সুদৃঢ় ভিত রচনা করতে যাচ্ছে যা ২১ শতকের শ্রেষ্ঠ আবাসন নগরী গড়ার অঙ্গীকার নিয়ে বাংলা সিটি পিএলসি স্থাপত্য নির্মাণ জগতে এক অনন্য উদাহরন সৃষ্টি করবে। তিনি গতকাল সকালে উসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথির বক্ত্যবে এ কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (পিআরএল) মোহাম্মদ মাহবুবুর রহমান।বাংলা সিটি পিএলসি’র চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব ডা. সৈয়দ ইমামুল হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা সিটি পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল ইসলাম। বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব প্রকৌশলী মুক্তিযোদ্ধা কবি সরকার মাহবুব, সাবেক অতিরিক্ত সচিব শামসুজ্জামান ভূঁইয়া রানা জামান, সাবেক যুগ্ম সচিব রেজাউল কবির, সাউথ এশিয়ান বিজনেস ফোরাম এর চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, পরিচালক ওয়াহিদুজ্জামান, পরিচালক মোঃ শাহজাহান প্রমুখ।